অহংকার
পানি দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ পানিকে বলল, "তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারনে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব,আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে!! দুধকে যখন ফোটানো হয়, তখন পানি বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করবো! তাই পানি আগেই শেষ হয়ে যায়!!যখন দুধ তার বন্ধু পানিকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে!! কিন্তু, যখন কিছু পানির ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়!! কিন্তুু, এক ফোঁটা অম্ল সেই পানি এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে!! তাই বন্ধুত্বের মাঝে কখনোই "অম্লত্ব" আসতে দেবেন না! কারণ, সামান্য অম্ল গভীর বন্ধুত্বে ফাটল ধরাতে পারে!! কার কাছে কত কোটি টাকা আছে, কটা গাড়ী আছে?! কটা মহল আছে?! সেটা বড় কথা নয়! দরকার তো দুটো রুটি, আর জীবনতো একটাই! তাহলে কিসের এই অহংকার?!


0 Reviews:
Post Your Review